Delhi Election Results: দিল্লির নির্বাচনের প্রভাব বাংলাতে পড়বে না, বাংলায় তৃণমূলই সরকার গড়বে, আশাবাদী কুণাল ঘোষ
দিল্লিও আর থাকল না বিরোধীদের দখলে। মহারাষ্ট্র, হরিয়ানার পর এবার দেশের হৃদয় দখল করল বিজেপি।
দিল্লিও আর থাকল না বিরোধীদের দখলে। মহারাষ্ট্র, হরিয়ানার পর এবার দেশের হৃদয় দখল করল বিজেপি। এরপরেই ২৬-এ বাংলায় বিধানসভা নির্বাচন জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন সুকান্ত-শুভেন্দুরা। যজিও এই স্বপ্ন বাস্তব হবে না, এমনটাই মত তৃণমূল নেতৃত্বে। শনিবার তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "দিল্লিতে যা হয়েছে তার কোনও প্রভাব বাংলায় পড়বে না। কে জিতল, কে হারল, কাদের মধ্যে নির্বাচন হয়েছে এবং তার প্রভাবে কী হয়েছে এইসব নিয়ে আমরা কোনও মন্তব্য করতে চাই না। দিল্লি নির্বাচনের কোনও প্রভাব বাংলায় পড়বে না এটা আমরা নিশ্চিত। দেখে নেবেন ২০২৬-এ বিধানসভা নির্বাচনে জিতে চতুর্থবারের জন্য বাংলা জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়"।
দেখুন কুণালের বক্তব্য
#WATCH | #DelhiElectionResults | Kolkata, West Bengal | TMC leader Kunal Ghosh says, "We only have to say that the matter of Delhi is in Delhi, it has no impact in Bengal. Who won, who lost, who fought the election, and between whom it happened, we have no comment on this...… pic.twitter.com/KjbuZEUnIr
— ANI (@ANI) February 8, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 08, 2025 05:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

