Birbhum Flood: টানা বৃষ্টিতে জলমগ্ন বীরভূম, জলের তলায় কংকালীতলা মন্দির চত্বর, দেখুন ভিডিও
টানা বৃষ্টিতে বীপদসীমার ওপরে বইছে কোপাই নদী। ভাসছে বীরভূমের একাধিক এলাকা। বাদ নেই কংকালীতলা মন্দির চত্বর।
টানা বৃষ্টিতে বীপদসীমার ওপরে বইছে কোপাই নদী। ভাসছে বীরভূমের একাধিক এলাকা। বাদ নেই কংকালীতলা মন্দির (Kankalitala Shaktipeeth) চত্বর। হাঁটুর ওপরে বইছে জল। বাধ্য হয়ে দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ। কারণ মন্দির খোলা রাখলে বিপদ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার সকাল থেকে মন্দিরের দরজা খোলা ছিল। আর তাতেই ভক্তদের আনাগোনা লেগে ছিল। অন্যদিনের তুলনায় ভক্তসংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জল হু হু করে প্রবেশ করতে শুরু করে মন্দির চত্বরে। সেই কারণে বিকেলের দিকে মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকী শক্তিপীঠের গর্ভগৃহেও জল ঢুকেছে বলে জানা গিয়েছে। কবে মন্দির খুলবে সেই ব্যাপারে এখনও কিছুই জানা যায়নি।
#WATCH | Bolpur, West Bengal: Waterlogging witnessed at Shri Kankalitala Shaktipeeth temple in Bolpur of Birbhum district following incessant rain.
(Earlier visuals) pic.twitter.com/crMrKuBtby
— ANI (@ANI) August 2, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 02, 2024 11:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

