RG Kar Protest: আরজি করের বিচার চেয়ে মহামিছিল, ধর্মতলার পথে তারকা-রূপান্তরকামীরা
মিছিলে যোগ দিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী, চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তী আরও অনেকে। সাধারণ নাগরিক, তারকার পাশাপাশি মিছিলে সামিল হয়েছেন রূপান্তরকামীরায়।
আরজি করে (RG Kar) কর্তব্যরত মহিলা চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং নৃশংস খুনের ঘটনার ২২ দিন পার হয়ে গেলেও তদন্তের কোন অগ্রগতি দেখতে পাচ্ছে না আন্দোলনকারী চিকিৎসকেরা। সিভিক ভলেন্টিয়ার ছাড়া নতুন করে কেউ গ্রেফতারও হয়নি। রবিবার ১ সেপ্টেম্বর আরজি করের ঘটনার বিচার চেয়ে ফের পথে নামলেন একদল আন্দোলনকারী। রয়েছেন টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীদের একাংশ। মিছিল শুরু হয়েছে দুপুর ৩টে। কলেজ স্কোয়ার থেকে শুরু হওয়া মিছিল শেষ হবে ধর্মতলায়। মিছিলে যোগ দিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, অপর্ণা সেন, সৃজিত মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী, চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তী আরও অনেকে। সাধারণ নাগরিক, তারকার পাশাপাশি মিছিলে সামিল হয়েছেন রূপান্তরকামীরায়। মিছিলে উড়ল রামধনু রঙের পতাকাও।
কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল...
#WATCH | West Bengal: Locals hold protest in Kolkata's College Square, over RG Kar Medical College and Hospital rape-murder case. pic.twitter.com/jfrtdo2Uwx
— ANI (@ANI) September 1, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

