Abhishek Banerjee: সিবিআই দফতরে ঢুকলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়, দেখুন ভিডিয়ো
বারবার আদালতের দ্বারস্থ হয়েও মেলেনি ছাড়। অবশেষে সিবিআই হাজিরার মুখে পড়তে হল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে।
বারবার আদালতের দ্বারস্থ হয়েও মেলেনি ছাড়। অবশেষে সিবিআই (CBI) হাজিরার মুখে পড়তে হল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee)-কে। শনিবার সকাল ১১টা নাগাদ কলকাতার নিজাম প্যালেসে সিবিআইয়ের অফিসে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালো জামা পরে সিবিআই অফিসে ঢুকলেন অভিষেক। তাঁর জিজ্ঞাসাবাদ পর্বের ভিডিয়ো রেকর্ডিং করা হবে।
গতকাল, দুপুরে সিবিআই নোটিশ পাঠায় অভিষেককে। অভিষেক জানিয়েছিলেন, তিনি সিবিআইকে তদন্তে পুরোপুরি সহযোগিতা করবেন।
সূত্রের খবর, কুন্তল ঘোষের চিঠি কাণ্ডে অভিষেককে দীর্ঘ জেরা করবে সিবিআই। বাঁকুড়ায় দলীয় কর্মসূচি কাঁটছাঁট করে কলকাতায় ফিরে সিবিআই দফতরে আসেন ডায়মন্ড হারবারের সাংসদ। আরও পড়ুন-জয়পুরে যোজনা ভবন থেকে উদ্ধার ব্যাগ ভর্তি টাকা এবং সোনা
দেখুন ভি়ডিয়ো
#WATCH | TMC National General Secretary and MP Abhishek Banerjee arrives at the CBI office in Kolkata, in the Kuntal Ghosh letter case. pic.twitter.com/R9snJ8Upun
— ANI (@ANI) May 20, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 20, 2023 11:25 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

