Supreme Court: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ মামলার শুনানি সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের পর্যবেক্ষণ, যেহেতু বিচারাধীন মামলা নিয়ে কোনও সাক্ষাৎকার দিতে পারেন না কোনও বিচারপতি। তাই সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় বেঞ্চ বদল করা হল নিয়োগ সংক্রান্ত মামলার।

Supreme Court: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ মামলার শুনানি সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
SC directs to Calcutta High Court CJ to reassign case  Photo Credit: Twitter@ians_india

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) বেঞ্চ থেকে নিয়োগ মামলার শুনানি সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই নির্দেশ দিয়েছেন বৃহস্পতিবার। সোমবার এই মর্মে রেজিস্ট্রার জেনারেলকে হলফনামা দিতে হবে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের পর্যবেক্ষণ, যেহেতু বিচারাধীন মামলা নিয়ে কোনও সাক্ষাৎকার দিতে পারেন না কোনও বিচারপতি। তাই সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় বেঞ্চ বদল করা হল নিয়োগ সংক্রান্ত মামলার।

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ নিয়ে হেস্টিংস থানায় এবং আলিপুর আদালতে কুন্তলের অভিযোগপত্র পৌঁছয়। এরপরই কলকাতা হাইকোর্টে মামলার শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণে জানান, প্রয়োজন হলে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 28, 2023 02:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).