Sharaf House fire: রাজভবনের পাশে শরাফ হাউসে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন (Watch Video)

ঘটনার খবর পেয়ে প্রাথমিকভাবে দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে আরও ২টি ইঞ্জিন ডাকা হয়।শেষ পাওয়া খবর অনুযায়ী মোট ৯টি ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে. কর্মীরা এখনও আগুন নেভানোর চেষ্টা করছেন

Sharaf House fire: রাজভবনের পাশে শরাফ হাউসে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন  (Watch Video)
Sharaf House fire Photo Credit: Twitter@ANI

বুধবার সকালে রাজভবনের কাছে শরাফ হাউসে(Sharaf House Fire) হঠাৎই আগুন লাগার খবর পাওয়া যায়। দাউদাউ করে জ্বলতে থাকে শরাফ হাউসের উপরের তল। আগুনের তীব্রতা এমনই যে কালো ধোঁয়ায় ছেয়ে যায় ধর্মতলা চত্বর। আগুনের খবর পেয়ে প্রথমে উঠোনে বেরিয়ে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরে সাদা টি-শার্ট পরে রাস্তায় নেমে এসে তাঁকে আগুন নেভানোর কাজে তদারকি করতেও দেখা যায়।

ঘটনার খবর পেয়ে প্রাথমিকভাবে দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে আরও ২টি ইঞ্জিন ডাকা হয়।শেষ পাওয়া খবর অনুযায়ী মোট ৯টি ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে. কর্মীরা এখনও আগুন নেভানোর চেষ্টা করছেন। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু, কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল। অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বিস্তারিত খবর আরও আসছে-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 10, 2023 12:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).