Sandeshkhali Grievence Mail Id: সন্দেশখালি তদন্তের দায়িত্ব নিয়েই মাঠে সিবিআই, নির্ভয়ে অভিযোগ জানাতে প্রকাশ মেইল আইডি-র (দেখুন টুইট)
বুধবার সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ। রাজ্যকে সব রকম সাহায্য করার নির্দেশের পাশাপাশি সেখানকার মানুষ যাতে অভিযোগ সিবিআইকে সরাসরি জানাতে পারে তার জন্য আলাদা পোর্টাল ও মেল আইডি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।
রাজ্য-রাজনীতি তোলপাড় করে দেওয়া সন্দেশখালি-কাণ্ডে বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ। রাজ্যকে সব রকম সাহায্য করার নির্দেশের পাশাপাশি সেখানকার মানুষ যাতে অভিযোগ সিবিআইকে সরাসরি জানাতে পারে তার জন্য আলাদা পোর্টাল ও মেল আইডি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।নির্দেশ পাওয়ার পরে বুধবার কাজ শুরু করে দেয় সিবিআই। আর বৃহস্পতিবারেই সেই মেইল আইডি প্রকাশ করল সিবিআই। মেইল আইডি টি হল, sandeshkhali@cbi.gov.in। সিবিআই উল্লেখ করেছে, মূলত জমি দখল সংক্রান্ত অভিযোগ ও মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ জানানো যাবে ওই আইডি-তে।
বিচারপতি সেনগুপ্তের বেঞ্চ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে নির্দেশ দিয়ে বলেছে ওই মেইল আইডি সাধারণ মানুষের মধ্য়ে প্রচার করতে। পাশাপাশি, স্থানীয় সংবাদমাধ্যমে এই আইডি-র বিষয়ে প্রচার করার নির্দেশও দিয়েছে আদালত।
In pursuance of the order passed by the Calcutta High Court, CBI has created a dedicated email ID "sandeshkhali@cbi.gov.in" on which the complaints of the persons of Sandeshkhali, North 24 Parganas, West Bengal regarding crime against women and forcible grabbing of land may be… pic.twitter.com/BiR4slZ9U9
— ANI (@ANI) April 12, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 12, 2024 08:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

