Sandeshkhali: নন্দীগ্রামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সন্দেশখালি ইস্যুতে ধরনা বিজেপির, নেতৃত্বে শুভেন্দু
আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে একটানা ৩ দিন ধরে ধরনার পরিকল্পনা করছে বিজেপি (BJP)। কলকাতায় একটানা ৩ দিন ধরে ধরনার পরিকল্পনা বিজেপি নেতৃত্বের। যেখানে সন্দেশখালির বেশ কয়েকজন মহিলাকেও দেখা যেতে পারে বলে খবর। সন্দেশখালি (Sandeshkhali) ইস্যুর পর সেখানকার মহিলাদের নিয়েই ধরনার পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের। নন্দীগ্রাম ইস্যু নিয়ে তৃণমূলের একটানা ধরনার জেরে যেমন বাম শাসনের অবসান ঘটে, সেই পথেই হাঁটতে চাইছে এবার বিজেপি। নন্দীগ্রাম নিয়ে যখন বিক্ষোভ, ধরনা কর্মসূচি শুরু হয়, সেই সময় শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই তৃণমূল ধরনা কর্মসূচিতে সাফল্য পায়। এবারও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সন্দেশখালি ইস্যুতে মাঠে নামতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
দেখুন ট্যুইট...
West Bengal unit of BJP is planning a marathon three-day dharna from February 27 in Kolkata along with a few women from Sandeshkhali. The party plans to launch protests on the lines of the Nandigram movement that ended the Left Front’s rule in the state.
Suvendu Adhikari was key… pic.twitter.com/E0nWR4f6YZ
— IANS (@ians_india) February 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 23, 2024 04:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

