Sandeshkhali: সন্দেশখালির পথে বাধা পেয়ে সোজা রাজভবনে কেন্দ্রীয় প্রতিনিধি দল, রাজ্যপালের কাছে জমা পড়ল রিপোর্ট
শুক্রবার ৬ সদস্যের দল সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দিলেও গন্তব্যে পৌঁছানোর আগেই বিশাল পুলিশ বাহিনী তাঁদের পথ আটকায়। সন্দেশখালিতে যেতে না পেরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করতে রাজভবনে যান কেন্দ্রীয় দলের সদস্যরা।
সন্দেশখালির (Sandeshkhali) নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলতে বিশেষ প্রতিনিধি দল গঠন করেছিলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা (JP Nadda)। শুক্রবার ৬ সদস্যের দল সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দিলেও গন্তব্যে পৌঁছানোর আগেই বিশাল পুলিশ বাহিনী তাঁদের পথ আটকায়। সন্দেশখালিতে যেতে না পেরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) সঙ্গে সাক্ষাৎ করতে রাজভবনে যান কেন্দ্রীয় দলের সদস্যরা। রাজ্যপালের কাছে রিপোর্ট জমা দিয়েছেন তাঁরা। তবে পুলিশের বাধায় থমকে যাবেন না তাঁরা, রাজভবন থেকে বেরিয়ে দলের প্রতিনিধিরা জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই তাঁরা ফের সন্দেশখালি যাবেন।
রাজভবনে বৈঠক...
BJP delegation met West Bengal Governor CV Ananda Bose at the Raj Bhavan in Kolkata today. pic.twitter.com/7Y6NWLy8WU
— ANI (@ANI) February 16, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 16, 2024 06:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

