Sanjay Roy at Sealdah Court: 'আমি কিছু করিনি', প্রিজন ভ্যান থেকে তারস্বরে চিৎকার সঞ্জয়ের, দেখুন শিয়ালদহ আদালত চত্বরের ভিডিয়ো
সোমবার দুপুরের আগে থেকেই শিয়ালদহ আদালত চত্বরে ভিড় জমতে শুরু করে। হাজির হন সাংবাদিকেরাও। চার্জ গঠন প্রক্রিয়া শেষে সঞ্জয়কে প্রিজন ভ্যানে তোলার সময় থেকে নিজেকে নির্দোষ বলে দাবি করেন ধৃত সঞ্জয়।
সোমবার শিয়ালদহ আদালতে আরজি কর-কাণ্ডে (RG Kar Case) ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের (Sanjay Roy) বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। এদিন আদালত থেকে বের করে পুলিশের প্রিজন ভ্যানে তোলার সময়ে সঞ্জয় চিৎকার করে বলে ওঠেন, 'আমি কিছু করিনি, আমায় ফাঁসানো হয়েছে'। সোমবার দুপুরের আগে থেকেই শিয়ালদহ আদালত চত্বরে ভিড় জমতে শুরু করে। হাজির হন সাংবাদিকেরাও। চার্জ গঠন প্রক্রিয়া শেষে সঞ্জয়কে প্রিজন ভ্যানে তোলার সময় থেকে নিজেকে নির্দোষ বলে দাবি করেন ধৃত সঞ্জয়। গলা ফাটিয়ে চিৎকার করে বলেন, 'আমাকে ভয় দেখানো হয়েছে। আমি বিচারককে বলছি, আমি কিছু করিনি। আমাকে উপর থেকে নীচে নামিয়ে দিল। এটা কি কোন ন্যায়? এটা কি ভারত সংবিধানের ন্যায়?' উল্লেখ্য, আদালতের তরফে এদিন জানানো হয়েছে, আগামী ১১ নভেরম্বর থেকে এই মামলার শুনানি হবে। শুনানি চলবে প্রত্যেক দিন।
আরও পড়ুনঃ 'আমি নির্দোষ, আমায় ফাঁসানো হয়েছে', আরজি কর-কাণ্ডের চার্জ গঠন হতেই বিস্ফোরক ধৃত সঞ্জয়
'আমি কিছু করিনি', চিৎকার সঞ্জয়ের...
#WATCH | RG Kar rape and murder case | West Bengal's Sealdah Court framed charges against accused Sanjay Roy under section 103(1), 64 and 66 Bhartiya Nyay Sahita. The trial will begin on November 11, 2024.
(Visuals of him being taken from the Court) pic.twitter.com/EXPHZ8DpjV
— ANI (@ANI) November 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 04, 2024 06:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

