R.G. Kar Hospital: আরজিকরে নিহত চিকিৎসকের বাড়িতে মুখ্যমন্ত্রী, কথা পরিবারের সঙ্গে

R.G. Kar Hospital: আরজিকরে নিহত চিকিৎসকের বাড়িতে মুখ্যমন্ত্রী, কথা পরিবারের সঙ্গে
Mamata Banerjee.jpg (Photo Credit: Facebook)

আর জি কর হাসপাতালে (R.G. Kar Hospital) নিহত মহিলা চিকিৎসকের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে কথা বলতেই সেখানে যান মুখ্যমন্ত্রী। নির্যাতিতার পরিবার কী চান, সে বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তা চলছে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেলিফোনের মাধ্যমে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন। টেলিফোনে কথার পর এবার নির্যাতিতার বাড়িতে যান মুখ্যমন্ত্রী। আরজিকর হাসপাতালে নির্যাতিতা মহিলা চিকিৎসকের মৃত্যুর পর গোটা দেশ জুড়ে আন্দোলন শুরু হয়। যেখানে দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা ঘটনার তদন্তের দাবি করছেন জোর কদমে।

দেখুন ট্যুইট...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 12, 2024 12:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).