R.G. Kar Hospital: আরজি কর-কাণ্ডে SFI, DYFI-এর ৭ সদস্য, এক চিকিৎসককে সমন কলকাতা পুলিশের
আরজি কর-কাণ্ডে (R.G. Kar Hospital) এবার এসএফআই এবং ডিওয়াইএফআইয়ের ৭ জনকে সমন পাঠাল কলকাতা পুলিশ (Kolkata Police)। সেই সঙ্গে এক চিকিৎসককেও সমন পাঠানো হয়েছে বলে খবর। গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে ট্রেনি চিকিৎসককে নারকীয়ভাবে ধর্ষণ এবং খুন করা হয়। তার প্রতিবাদে গর্জে উঠতে শুরু করেছে প্রায় গোটা দেশ। তবে আরজি কর-কাণ্ডের তদন্ত যখন পুরোদমে চলছে, সেই সময় এসএফআই. ডিওয়াইএফআইয়ের ওই ৭ সদস্য এবং একজন চিকিৎসক ঘটনার ভুল তথ্য দিচ্ছেন। যা মানুষের মনে যেমন বিভ্রান্তি তৈরি করছে, তেমনি তদন্তের গতি প্রকৃতিকেও পালটে দিতে পারে। এমনই অভিযোগে চিকিৎসক-সহ এসএফআই এবং ডিওয়াইএফআইয়ের ওই ৭ সদস্যকে কলকাতা পুলিশের তরফে সমন পাঠানো হয়।
আরও পড়ুন: R.G. Kar Hospital: 'আরজি করে ভাঙচুর চালিয়েছে বিজেপি, সিপিএম', দাবি মুখ্যমন্ত্রীর
দেখুন ট্যুইট...
Kolkata Police has summoned seven SFI-DYFI leaders and one doctor for questioning related to the RG Kar attack case. The doctor is also accused of providing misleading information. All are required to appear today pic.twitter.com/ga3oMqSvcu
— IANS (@ians_india) August 19, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 19, 2024 09:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

