North Bengal Flood: ভয়াবহ বন্যায় ভেঙে পড়েছে দুধিয়া সেতু, দেখুন উত্তরবঙ্গের লণ্ডভণ্ড অবস্থার চিহ্ন

North Bengal Flood: ভয়াবহ বন্যায় ভেঙে পড়েছে দুধিয়া সেতু, দেখুন উত্তরবঙ্গের লণ্ডভণ্ড অবস্থার চিহ্ন
Dudhiya Bridge (Photo Credit: ANI/X)

উত্তরবঙ্গ (North Bengal Flood) ভেসে যেতে শুরু করেছে। তিস্তা এবং তোর্সার ভয়াবহ বন্যার জেরে যেমন ধস দেখা দিয়েছে, তেমনি প্রাণহানির খবর মিলছে। প্রবল বৃষ্টি এবং বন্যার জেরে দুধিয়া সেতু ভেঙে পড়েছে। দার্জিলিং থেকে মিরিক যাওয়ার জন্য ব্যবহৃত হয় এই দুধিয়া সেতু (Dudhia Iron Bridge)। উত্তাল তিস্তার জলের স্রোতে দুধিয়া সেতুর একাংশ পুরো ভেঙে পড়েছে। যা কার্যত ভয়াবহ।

দুর্গা পুজোর (Durga Puja 2025) শেষের পরপরই ভয়াবহ বন্যা, ধসে ভেঙে পড়ছে উত্তরবঙ্গ। তিস্তা এবং তোর্সার জলের যে গতিবেগ, তা ভাসিয়ে নিয়ে যেতে শুরু করেছে উত্তরবঙ্গের বহু অংশ। ফলে ঘর, বাড়ি সব ডুবতে শুরু করেছে। মানুষের হাহাকার যেন আরও প্রকট হতে শুরু করেছে উত্তরবঙ্গ জুড়ে।

আরও পড়ুন: North Bengal Flood Video: বন্যা, ধসে ভেঙে পড়ছে উত্তরবঙ্গ, তোর্সার স্রোতের সঙ্গে লড়ে প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টা গন্ডারের, দেখুন ভিডিয়ো

দেখুন কীভাবে ভেঙে পড়ল দুধিয়া সেতু...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).