North Bengal Flood Video: বন্যা, ধসে ভেঙে পড়ছে উত্তরবঙ্গ, তোর্সার স্রোতের সঙ্গে লড়ে প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টা গন্ডারের, দেখুন ভিডিয়ো
উত্তরবঙ্গে (North Bengal Flood) শুরু হয়েছে ভয়াবহ বন্যা। দার্জিলিং (Darjeeling) থেকে মিরিক, সর্বত্র বন্যা, ধসে বিপর্যস্ত জনজীবন। উত্তরবঙ্গের পরিস্থিতি যখন খারাপ হচ্ছে, সেই সময় একের পর এক প্রাণহানির খবর প্রকাশ্যে আসছে। মানুষের সঙ্গে পশু, পাখিরাও জীবন নিয়ে লড়াই শুরু করেছে। তেমনই একটি ছবি উঠে এল উত্তরবঙ্গ থেকে।
যে ভিডিয়োতে (North Bengal Flood Video) দেখা যায়, তোর্সার জলের তোড়ে ভেসে আসছে একটি গন্ডার। জলের স্রোতে ভেসে আসা গন্ডারটি কোনওক্রমে ভেসে এসে ডাঙায় উঠতে সক্ষম হয় এবং নিজের প্রাণ রক্ষা করে।
প্রবল বন্যা, ধসে দার্জিলিং থেকে মিরিকে যাওয়ার সেতু ভেঙে পড়েছে। সবচেয়ে বেশি প্রাণহানির খবর মিলছে মিরিক থেকে। ঘরবাড়ি থেকে রাস্তাঘাট, প্রবল ধসের মুখে কার্যত ভেঙে পড়েছে উত্তরবঙ্গ। সেই ছবি প্রকাশ্যে আসতেই তা দেখে মানুষ আঁতকে উঠতে শুরু করেছেন।
দেখুন তোর্সার জলের তোড়ে কীভাবে ভেসে আসছে গন্ডার...
Devastating flash floods in northern part of #Bengal - Alipurduar, Jalpaiguri. Even animals are struggling to reach to safety. A rhinoceros is seen coming over to human habitation. In Darjeeling bridges have collapsed, houses destroyed, several feared dead. Rescue operation on pic.twitter.com/EzX0yOlxnZ
— Tamal Saha (@Tamal0401) October 5, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 06, 2025 09:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

