Nisith Pramanik: কোচবিহারে বিজেপির জেলা প্রশাসকের অফিস ঘেরাও কর্মসূচি, পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি, আটক নিশীথ প্রামাণিক
আরজি করের ঘটনাকে (RG Kar Incident) কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে নাগরিক ক্ষোভ উগরে পড়ছে। সুবিচারের দাবিতে দফায় দফায় মিছিল চলছে। যতদিন না ন্যায় বিচার হচ্ছে আন্দোলনকারী চিকিৎসকদের মতই প্রতিবাদের আগুন জিইয়ে রাখায় প্রতিজ্ঞাবদ্ধ নাগরিক সমাজও। তবে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের রাজনীতিকরণের চেষ্টাটাও চোখে পড়ছে সাধারণ মানুষের। সোমবার কোচবিহারে জেলা প্রশাসকের অফিস ঘেরাও কর্মসূচিতে নামে বিজেপি নেতা কর্মীরা। বিক্ষোভকারীদের পথ আটকায় পুলিশ। বাধা দিতে গেলে শুরু হয় ধ্বস্তাধস্তি। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়া শুরু করে। সোমবার দুপুরে বিজেপি কর্মী এবং পুলিশের খণ্ডযুদ্ধে রণক্ষেত্র চেহারা নেয় কোচবিহারের সাগরদিঘি। গ্রেফতার হন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
রণক্ষেত্র সাগরদিঘি...
#WATCH | West Bengal: BJP workers clash with Police as they 'Gherao' DM office in Coochbehar over the RG Kar Medical College and Hospital rape-murder. pic.twitter.com/tSHnsIp4rH
— ANI (@ANI) September 2, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

