Mamata Banerjee Health Update: হাসপাতালে থাকতে নারাজ, SSKM থেকে হুইলচেয়ারে বেরিয়ে গাড়িতে উঠলেন মমতা
চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসার পরামর্শ দিলেও পঞ্চায়েত ভোট পূর্ববর্তী সময়ে হাসপাতালে থেকে নয় বরং বাড়িতে থেকে নিজের চিকিৎসা করাতে চান মমতা
হাসপাতালে থেকে চিকিৎসা করাবেন না মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তাই হাঁটু এবং পায়ের চোট নিয়েই বাড়ি ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যাবেলাতেই এসএসকেএম (SSKM) থেকে হুইলচেয়ারে করে বেরিয়ে গাড়িতে উঠতে দেখা গেল তাঁকে। এদিন জলপাইগুড়ি থেকে ফেরার পথে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রীর কপ্টার। সেই জরুরি অবতারণের সময়ে বাঁ পায়ের হাঁটুর লিগামেন্ট এবং হিপ জয়েন্টে পান তিনি। চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসার পরামর্শ দিলেও পঞ্চায়েত ভোট পূর্ববর্তী সময়ে হাসপাতালে থেকে নয় বরং বাড়িতে থেকে নিজের চিকিৎসা করাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ হাঁটু আর কোমরে চোট, মুখ্যমন্ত্রীকে হাসপাতালে রেখে চিকিৎসার পরামর্শ, নারাজ মমতা
#WATCH | West Bengal CM Mamata Banerjee being brought out of SSKM Hospital in Kolkata where she arrived following the emergency landing of her helicopter.
Tests revealed ligament injury in her left knee joint with marks of ligament injury in her left hip joint. The hospital… pic.twitter.com/biAYtyT0fv
— ANI (@ANI) June 27, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 27, 2023 09:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

