Mahua Moitra-Pinaki Misra Wedding: বিয়ে নিয়ে অফিসিয়ালি কিছু জানাননি মহুয়া মৈত্র, তবে পিনাকি মিশ্রের সঙ্গে তৃণমূল সাংসদের ছবি ভাইরাল হল হু হু করে

Mahua Moitra-Pinaki Misra Wedding: বিয়ে নিয়ে অফিসিয়ালি কিছু জানাননি মহুয়া মৈত্র, তবে পিনাকি মিশ্রের সঙ্গে তৃণমূল সাংসদের ছবি ভাইরাল হল হু হু করে
Mahua Moitra Wedding (Photo Credit: X)

পুরীর প্রাক্তন সাংসদ পিনাকি মিশ্রকে বিয়ে করলেন মহুয়া মৈত্র (Mahua Moitra-Pinaki Misra Wedding)। ভারতে নয়, সোজা ইউরোপে (Europe) উড়ে গিয়ে বিজেডির প্রাক্তন সাংসদের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মহুয়া। রিপোর্টে প্রকাশ, গত ৩ জুন বার্লিনে পিনাকি মিশ্রকে বিয়ে করেন তৃণমূল কংগ্রেস সাংদ (TMC MP)। সাদামাটাভাবে, ঘনিষ্ঠদের নিয়ে জার্মানির বার্লিনে (Berlin) অনুষ্ঠিত হয় মহুয়া মৈত্র এবং পিনাকি মিশ্রের বিয়ের অনুষ্ঠান। দেশ ছেড়ে দূর দেশে গিয়ে মহুয়া মৈত্র কেন বিয়ে করলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। এমনকী, মহুয়া মৈত্র বা পিনাকি মিশ্র এখনও পর্যন্ত বিয়ে নিয়ে কোনও বিবৃতি প্রকাশ করেননি। তবে সোশ্য়াল মিডিয়ায় মহুয়া মৈত্রর বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে হু হু করে। তেমনি বিষয়টি নিয়ে জোর চর্চাও শুরু হয়ে যায় নেটিজেনদের মাঝে। প্রসঙ্গত এর আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ থাকাকালীন নুসরত জাহান বিদেশে নিয়ে বিয়ে করেন। নিখিল জৈনকে বিয়ে করেন নুসরত জাহান তুর্কীতে গিয়ে। বর্তমানে নুসরত আর সাংসদ পদে নেই। তবে নুসরত জাহানের পর এবার মহুয়া মৈত্র দেশ থেকে দূরে গিয়ে চুপচাপ বিয়ে সারলেন বলে খবর।

আরও পড়ুন: Mahua Moitra-Pinaki Misra Wedding: বিয়ে করলেন মহুয়া মৈত্র, দেশ থেকে দূরে বার্লিনে বাঁধা পড়লেন পিনাকি মিশ্রের সঙ্গে, দেখুন ছবি

দেখুন মহুয়া মৈত্র-পিনাকি মিশ্রের বিয়ের আরও ছবি...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 05, 2025 05:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).