Loksabha Election 2024: 'সত্য সহ্য করতে পারে না তৃণমূল কংগ্রেস', বারাসত থেকে আক্রমণ মোদীর
বারাসতে জনসভায় হাজির হয়ে ফের তৃণমূল কংগ্রেসকে (TMC) একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী বলেন, সত্য সহ্য করতে পারে না তৃণমূল কংগ্রেস। যে বা যাঁরা তৃণমূল কংগ্রেসের সত্যি প্রকাশ্যে তুলে ধরতে চেয়েছেন, তাঁদের নিশানা করেছে ঘাসফুল শিবির। অভিযোগ করেন মোদী। পাশাপাশি তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস রামকৃষ্ণ মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘের মত প্রতিষ্ঠানগুলিকে অপমান করেছে। একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের ভোট পেতেই তৃণমূল কংগ্রেস এসব করছে বলেও অভিযযোগ করেন প্রধানমন্ত্রী। 'ভোট জিহাদের' প্রসঙ্গ তুলেও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদী। প্রসঙ্গত বারাসতের প্রার্থী স্বপন মজুমদার এবং বসিরহাটের রেখা পাত্রের সমর্থনে আজ বারাসতে জনসভা করেন নরেন্দ্র মোদী। বারাসতের পর বারুইপুর এবং তারপর কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী।
শুনুন কী বললেন প্রধানমন্ত্রী...
#WATCH | Barasat, West Bengal: PM Modi says, "TMC can't tolerate truth. Whoever tries to bring out TMC's truth is targeted by the TMC. A TMC MLA said, "Hinduon ko Bhagirathi mein baha denge." Sadhus of Bengal humbly requested the TMC to rectify their mistake. But TMC started… pic.twitter.com/8lLbqMlQCi
— ANI (@ANI) May 28, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 28, 2024 04:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

