Loksabha Election 2024: বিজেপিতে যোগ দিয়েই সন্দেশখালি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন দিব্যেন্দু অধিকারী
শুক্রবার বিজেপিতে যোগ দেন অর্জুন সিং এবং দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari)। বিজেপিতে (BJP) যোগ দিয়ে দিব্যেন্দু অধিকারী বলেন, সন্দেশখালিতে যা হয়েছে, বিশেষ করে মহিলাদের সঙ্গে, তা শুধু বাংলার নয় গোটা ভারতের চিন্তার বিষয়। সন্দেশখালির ঘটনার পর বিজেপিই প্রথম রাজনৈতিক দল, যারা সেখানে যায়। মুখ্যমন্ত্রীর কাছে বাংলার মানুষের প্রত্যাশা অনেক। কারণ বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা। কিন্তু মহিলারা নিজেদের প্রাপ্য সম্মান বাংলায় পান না বলেও দাবি করেন দিব্যেন্দু অধিকারী। সামনেই লোকসভা নির্বাচন। এই নির্বাচনে বিজেপি কীভাবে ৪০০-র বেশি আসন পায় গোটা দেশ জুড়ে, সে বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তাঁরা কাজ করবেন বলেও জানান দিব্যেন্দু অধিকারী।
আরও পড়ুন: Arjun Singh: অর্জুন সিংহের প্রত্যাবর্তন নিয়ে রাজ্য বিজেপিতে ক্ষোভ বাড়ছে
শুনুন কী বললেন দিব্যেন্দু অধিকারী...
#WATCH | After joining the BJP, Dibyendu Adhikari says, "It is a good day for me as I am joining the BJP family today...What happened in Sandeshkhali, especially against women, is not an issue of Bengal alone but that of the entire country. BJP reached the victims first, no other… https://t.co/GV1iT9m0kx pic.twitter.com/wuefl8QavN
— ANI (@ANI) March 15, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 15, 2024 05:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

