সোমবার চতুর্থ দফার ভোট শুরু হয়েছে রাজ্যে (Lok Sabha Elections 2024)। মোট আট কেন্দ্রে এদিন ভোটগ্রহণ রয়েছে। বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, বহরমপুর এবং আসানসোলে চলছে ভোট। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টায় যা চলবে সন্ধে ৬টা পর্যন্ত। ভোটপর্ব চলাকালীন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে ছড়াল উত্তেজনা। বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে চলে ধ্বস্তাধস্তি। পশ্চিম দুর্গাপুর বিধানসভার ভিড়িঙ্গি গার্লস স্কুলে ভোটপর্বের মাঝে বিজেপি বিধায়ককে ধাক্কা মারার অভিযোগ উঠেছে। যা নিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে তুমুল বচসা বাধে বিজেপি কর্মীদের। পরিস্থিতি শান্ত করতে ছুটে আসে সিআরপিএফ জওয়ানরা।
আরও পড়ুনঃ চতুর্থ দফার লোকসভা নির্বাচনে সকাল ৯টা অবধি ভোট পড়ল ১০.৩৫ শতাংশ, ৯ রাজ্যে এগিয়ে বাংলা
বিজেপি-তৃণমূল কর্মীদের মধ্যে ধ্বস্তাধস্তি...
#WATCH Durgapur, West Bengal: A clash broke out between BJP and TMC workers in Durgapur.#LokSabhaElections2024 pic.twitter.com/alSiQy6ldv
— ANI (@ANI) May 13, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)