Kaliganj By-Election: কালীগঞ্জ উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের, লড়বেন প্রাক্তন বিধায়কের কন্যা আলিফা আহমেদ
কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস। কালীগঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে কে। প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মেয়ে হলেন আলিফা। ১৯ জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ২৩ জুন উপনির্বাচনের ফল ঘোষণা। তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুর জেরে উপনির্বাচন হচ্ছে। বাবার জেতা আসনে মেয়েকে প্রার্থী করল শাসক দল।
TMC has declared their candidate for the upcoming kaliganj assembly byelection. Alifa Ahmed candidate for Kaliganj Bye Election. pic.twitter.com/CnHxPcN00r
— Abir Ghoshal (@abirghoshal) May 27, 2025
২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন নাসিরুদ্দিন আহমেদ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর মৃত্যুর পর তিন মাস বিধায়কহীন রয়েছে কালীগঞ্জ।
উল্লেখ্য গতকাল নদিয়ার কালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নদীয়ার জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক এস অরুনপ্রসাদ প্রশাসনিক ভবনে এক সাংবাদিক বৈঠকে বলেন -মনোনয়নপত্র জমা নেওয়া কাজ শুরু হয়েছে । যা চলবে আগামী ২ জুন পর্যন্ত। বিজ্ঞপ্তি জারির সাথে সাথেই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের আদর্শ আচরণবিধি চালু হয়েছে। মনোনয়নপত্র গুলি পরীক্ষা হবে , ৩রা জুন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ধার্য হয়েছে ৫ই জুন। এ বার সেখানে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে ১৯ জুন। গণনা হবে ২৩শে জুন।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 27, 2025 11:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

