Kaliganj Assembly By-Elections: ভোটগ্রহণের সকালেই নিজের অধিকার প্রয়োগ বিজেপি প্রার্থী আশীষ ঘোষের, জোরকদমে চলছে ভোটগ্রহন

Kaliganj Assembly By-Elections: ভোটগ্রহণের সকালেই নিজের অধিকার প্রয়োগ বিজেপি প্রার্থী আশীষ ঘোষের, জোরকদমে চলছে ভোটগ্রহন
Asish Ghosh Cast His Vote (PHoto Credit: X@ANI)

গত ১ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের। তাঁর মৃত্যুর পরে খালি হয়ে যাওয়া কালীগঞ্জ বিধানসভায় আজ উপনির্বাচন। তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ এর জেতা আসনে মেয়ে আলিফা আহমেদকে প্রার্থী করেছে শাসক দল।  ওই আসনে কংগ্রেসের প্রার্থী কাবিলউদ্দিন শেখ। যাঁকে সমর্থন করছে বামফ্রন্ট। বিজেপির হয়ে ভোটে লড়ছেন আশীষ ঘোষ।

আজ সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, ভোটের ফলঘোষণা ২৩ জুন। ভোটগ্রহণের শুরুতেই নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন কালীগঞ্জ উপনির্বাচনের বিজেপি প্রার্থী, আশীষ ঘোষ, পশ্চিমবঙ্গের নদীয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের দেবগ্রাম ডিকে গার্লস হাই স্কুলের ১৭১ নম্বর এসি ৮০ নম্বর পোলিং বুথে তিনি ভোট দিয়েছেন।

ভিকট্রি সাইন দেখিয়ে ভোট দিলেন বিজেপি প্রার্থী আশীষ ঘোষ

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 19, 2025 08:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).