Junior Doctors Movement: আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক জুনিয়র ডাক্তারদের, অনশন না তুলেই বৈঠক!

অনশন না তুলেই আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা!

Junior Doctors Movement: আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক জুনিয়র ডাক্তারদের, অনশন না তুলেই বৈঠক!
Junior Doctors Protest (Photo Credit: X)

কলকাতা: আজ নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠকে করবেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবারই জুনিয়র ডাক্তারদের জানিয়েছিলেন, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের অপসারণ সম্ভব নয়। তবে দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। সশরীরে বৈঠকে রাজি হওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। সোমবার বৈঠকে যোগ দেওয়ার বার্তা জানিয়ে মুখ্যসচিবকে ইমেল পাঠিয়েছেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন অনশন তুলে নেওয়ার জন্য। তবে সে বিষয়েও কোনও সিদ্ধান্তের কথা জানাননি চিকিৎসকরা। সূত্রে খবর, অনশন না তুলেই আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। কত জনের প্রতিনিধিদল যাবে বৈঠকে, সে বিষয়ে কোনও উল্লেখ করা হয়নি।  দেখুন-

 

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 21, 2024 08:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).