Jaynagar Child Murder Case: উৎসবের আবহে জয়নগরে নারকীয় হত্যা, শিশু ধর্ষণ-খুনের প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

শুক্রবার টিউশন সেরে বাড়ি ফেরার পথ নিখোঁজ হয় চতুর্থ শ্রেণির ছাত্রী। রাতে বাড়ির কাছের একটি জলাশয় থেকে উদ্ধার হয় ওই শিশুর দেহ।

Jaynagar Child Murder Case: উৎসবের আবহে জয়নগরে নারকীয় হত্যা, শিশু ধর্ষণ-খুনের প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
Jaynagar Child Murder Case (Photo Credits: X)

Jaynagar Child Murder Case: আরজি করে নিহত চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে দিকে দিকে প্রতিবাদের আগুন জ্বলছে। সুপ্রিম কোর্টে আরজি কর-কাণ্ডের মামলার শুনানি চলছে। এরই মধ্যে দক্ষিণ চব্বিশ পরগণার জয়নগরে (Jaynagar) মহিষমারিতে ১০ বছরের শিশুকে ধর্ষণ এবং খুনের ঘটনায় ফের নতুন করে বিক্ষোভের সঞ্চার করেছে সাধারণ জনগণের মধ্যে। শুক্রবার টিউশন সেরে বাড়ি ফেরার পথ নিখোঁজ হয় চতুর্থ শ্রেণির ছাত্রী। রাতে বাড়ির কাছের একটি জলাশয় থেকে উদ্ধার হয় ওই শিশুর দেহ। এরপরেই তীব্র ক্ষোভের সঞ্চার হয় গ্রামবাসীদের মধ্যে। শনিবার সেন্ট্রাল অ্যাভিনিউ-এ জয়নগরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে ভারতীয় জনতা যুব মোর্চা। রাস্তার উওর টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ।

আরও পড়ুনঃ জয়নগরে দশ বছরের শিশুকে ধর্ষণ করে খুন, অভিযোগ স্বীকার অভিযুক্তের

রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 05, 2024 04:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).