Jalpaiguri: জলপাইগুড়িতে ঘূর্ণিঝড়ে আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে শুভেন্দু, নিলেন সকলের স্বাস্থ্যের খবর
প্রাকৃতিক দুর্যোগের জেরে ৪ জনের প্রাণ গিয়েছে বলে খবর। আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে।
রবিবার কিছুক্ষণের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি, ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা। ঝড়ের তাণ্ডবে খড়কুটোর মোট উড়ে গিয়েছে ঘরবাড়ি, দোকান, বাইক, টোটো। ঝড়ের পাশাপাশি চলেছে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি। প্রাকৃতিক দুর্যোগের জেরে ৪ জনের প্রাণ গিয়েছে বলে খবর। আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। সোমবার দুপুরে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ঘূর্ণিঝড় কবলিত মানুষদের সঙ্গে দেখা করতে গেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বেডে বেডে গিয়ে কথা বললেন আহতদের সঙ্গে। খবর নিলেন তাঁদের স্বাস্থ্যের।
রইল হাসপাতালের ভিডিয়ো...
#WATCH | West Bengal Assembly LoP Suvendu Adhikari meets the cyclone-affected people at the Jalpaiguri Super Specialty Hospital in Jalpaiguri. pic.twitter.com/Tvpe11bcF7
— ANI (@ANI) April 1, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 01, 2024 05:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

