Durga Puja 2024: কলকাতার পুজোর বড় আকর্ষণ এবার বেহালার নূতন দলে, ভারত-আয়ারল্যান্ড ঐতিহ্যের মেলবন্ধনের অভিনব ভাবনা
বেশ কয়েক বছর ধরেই পুজোয় চমক দিচ্ছে বেহালার ক্লাবগুলি। এবার নূতন দলের পুজোয় ভারত-আয়ারল্যান্ড সম্পর্কের মেলবন্ধনের ছোঁয়া।
কলকাতার দুর্গাপুজোর (Kolkata Durga Puja) এবার অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে বেহালা নূতন দল (Behala Nutan Dal )। বেশ কয়েক বছর ধরেই পুজোয় চমক দিচ্ছে বেহালার ক্লাবগুলি। এবার নূতন দলের পুজোয় ভারত-আয়ারল্যান্ড সম্পর্কের মেলবন্ধনের ছোঁয়া। বাংলার শিল্পীদের সঙ্গে আইরিশ শিল্পীরাও পুজোর মণ্ডপ ও প্রতিমা গড়ায় যোগদান করলেন। বাংলার দুর্গার সঙ্গে আইরিশ দেবতা দানুর মূর্তি করা হয়েছে নূতন দলে। ভারত-আয়ারল্যান্ড কুটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তির কথা মাথায় রেখে তৈরি হয়েছে এই থিম। ভারতে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি বেহালার এই মণ্ডপ দর্শন করে মুগ্ধ হয়ে গেলেন।
দেখুন বেহালার নূতন দলের অভিনব থিমের ঠাকুর ও মণ্ডপ
#WATCH | West Bengal: Indian and Irish artists come together to design a #DurgaPuja pandal of Behala Nutan Dal in Kolkata. The theme is a blend of the artistic traditions of both countries. The artists have jointly built an idol of Goddess Durga along with the Irish deity Danu.… pic.twitter.com/LrrgEAozHx
— ANI (@ANI) October 1, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 01, 2024 10:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

