Heavy Rainfall In Kolkata: শহর জুড়ে প্রবল বৃষ্টিতে কলকাতার কিছু অংশে এখনো জমে জল, জায়গায় জায়গায় বন্ধ হয়ে গেল গাড়ি (দেখুন ভিডিও)
সোমবার রাত থেকে নাগাড়ে বৃষ্টিতে মঙ্গলবার দুর্ভোগে পড়েছিলেন কলকাতাবাসী। একটানা বৃষ্টিতে কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল জমে গিয়েছিল। ২৪ ঘণ্টায় পেরিয়ে গেলেও সব জায়গা থেকে জল এখনও পুরোপুরি নামেনি। উত্তর কলকাতার কলেজ স্ট্রীট, আর্মহাস্ট স্ট্রীট, ঠনঠনিয়া কালীবাড়ি অঞ্চলে এখনো জল নামেনি। জল নামেনি দক্ষিণ কলকাতার বালিগঞ্জ, পার্ক সার্কাস, কসবা অঞ্চলেও। এছাড়াও সল্টলেক-সহ বিধাননগরের বিস্তীর্ণ অঞ্চলে সকাল পর্যন্ত কোথাও হাঁটুসমান, কোথাও কোমর ছুঁইছুঁই জল রয়েছে। পাম্পের সাহায্যে জল নামানোর কাজ চলছে। কোথাও আবার জল ঠেলেই মন্থর গতিতে চলছে গাড়ি।গতকাল জল জমে বন্ধ হয়ে যাওয়া গাড়িকে চালু করার জন্য রিকভারি ভ্যানেরও দেখা মিলছে রাস্তায়।
দেখুন বালিগঞ্জ অঞ্চলের ছবি-
#WATCH | West Bengal: Severe waterlogging witnessed in parts of Kolkata amid heavy rainfall across the city; visuals from Ballygunge area. pic.twitter.com/GOpkDUCcSI
— ANI (@ANI) September 24, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 24, 2025 09:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

