Gangasagar Mela 2023: ঘন কুঁয়াশায় সাগরে আটকে প্রায় ৬০০ পূণ্যার্থী, উদ্ধারে উপকুলরক্ষী বাহিনী

Gangasagar Mela 2023: ঘন কুঁয়াশায় সাগরে আটকে প্রায় ৬০০ পূণ্যার্থী, উদ্ধারে উপকুলরক্ষী বাহিনী
Gangasagar Mela (Photo Credit: ANI/Twitter)

গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) শুরু হতেই এবার কুঁয়াশার জেরে মাঝ সাগরে আটকে পড়লেন প্রায় ৬০০ পূণ্যার্থী। ঘন কুঁয়াশা এবং নিম্নমানের দৃশ্যমানতার জেরে রবিবার রাত থেকে সাগরে আটকে পড়েন ৫০০ থেকে ৬০০ মানুষ।  পরপর দুটি ফেরিতে ওই ৬০০ পূণ্যার্থী আটকে পড়েন মাঝ সাগরে। যা নিয়ে চাঞ্চল্য শুরু হয়। এরপরই উপকূলরক্ষী বাহিনী পৌঁছে যায় পূণ্যার্থীদের উদ্ধারে। প্রশাসন এবং উপকূলরক্ষী বাহিনীর সহায়তায় ওই ৬০০ পূণ্যার্থীকে উদ্ধারের কাজ শুরু হয়। সেই সঙ্গে দীর্ঘক্ষণ জলে থাকার জেরে পূণ্যার্থীদের কাছে যাতে যথাযথ খাবার পৌঁছে দেওয়া হয়, সেই প্রচেষ্টাও শুরু করে প্রশাসন।

 

আরও পড়ুন: Gangasagar Mela 2023: সাগরে তৈরি ওয়াটার অ্যাম্বুলেন্সও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 16, 2023 12:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).