Buddhadeb Bhattacharjee Deteriorates: গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, শুরু হাসপাতালে ভর্তির তোড়জোড়

করোনা আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর (Budhdhadeb Bhattacharjee) শারীরিক অবস্থার অবনতি হয়েছে৷

Buddhadeb Bhattacharjee Deteriorates: গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, শুরু হাসপাতালে ভর্তির তোড়জোড়
বুদ্ধদেব ভট্টাচার্য। ফাইল ছবি। (Picture Credits: Facebook)

কলকাতা, ২৫ মে: করোনা আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর (Budhdhadeb Bhattacharjee) শারীরিক অবস্থার অবনতি হয়েছে৷ এই পরিস্থিতিতে তাঁকে বাড়িতে রেখে চিকিৎসা করানোর ঝুঁকি নিতে চাইছেন না ডাক্তাররা৷ বুদ্ধবাবুকে যত তাড়াতড়ি সম্ভব হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হচ্ছে৷ বেশ কয়েকদিন আগেই সস্ত্রীক কোভিডে আক্রান্ত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ তবে পাম অ্যাভিনিউর বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল, কারণ হাসপাতালে যেতে অনীহা প্রকাশ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য৷ অন্যদিকে অক্সিজেনের মাত্রা কমে যাওয়াতে সেই সময় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল স্ত্রী মীরা ভট্টাচার্যকে৷ এখন তাঁর অবস্থা স্থিতিশীল৷ এদিকে বুব্ধবাবুর অক্সিজেন স্যাচুরেশন ভীষণভাবে পড়ে যাওয়াতেই চিকিৎসকরা আর ঝুঁকি নিতে নারাজ৷ তাঁকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হচ্ছে৷     

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 25, 2021 11:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).