First Hilsa Of The Season In Digha: নিষেধাজ্ঞার সময়সীমা পেড়িয়ে দিঘার মোহনায় মরশুমের প্রথম ইলিশ

First Hilsa Of The Season In Digha: নিষেধাজ্ঞার সময়সীমা পেড়িয়ে দিঘার মোহনায় মরশুমের প্রথম ইলিশ
Padma Hilsa Fish (Photo Credit: Md Suliman/ X)

দিঘার মোহনায় এল । বুধবার সকালে বেশ কয়েকটি ট্রলার নিয়ে এসেছে রাশি রাশি ইলিশ মাছ। মৎস্যজীবীদের দাবি, গত দু-তিনদিন ধরে ঝিরঝিরে বৃষ্টি আর অনুকূল বাতাসের কারণে সমুদ্রে ইলিশ দেখা দিয়েছে। আকারেও বেশ বড় হওয়ায় খুশি বিক্রেতারা। নিষেধাজ্ঞা উঠতেই সমুদ্রে পাড়ি দিয়েছিল ট্রলার। দু’মাসের নিষেধাজ্ঞার সময় কাটিয়ে ১৪ জুন গভীর রাতে সমুদ্রে মাছ ধরার জন্য বেরিয়েছিলেন মৎস্যজীবীরা। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীরা ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে পাড়ি দিয়েছিলেন।

বুধবার সকালে দিঘায় ভিড়তে শুরু করে একের পর এক ট্রলার। প্রথমবারেই মুখে চওড়া হাসি ফুটল মৎস্যজীবীদের। জালে উঠল জলের রুপোলি শস্য। দিঘায় মরশুমের প্রথম দিনেই উঠল ১৫ টন ইলিশ। আগামী দিনে আরও ইলিশ জালে ধরা পড়বে, সেই আশা করছেন মৎস্যজীবীরা।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 18, 2025 01:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).