Fire Breaks Out In Kolaghat: কোলাঘাটের হোসিয়ারি কারখানায় আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে (দেখুন ভিডিও)

Fire Breaks Out In Kolaghat: কোলাঘাটের হোসিয়ারি কারখানায় আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে (দেখুন ভিডিও)
Kolaghat Fire (Photo Credit: X@BanglaRepublic)

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কুমারহাটে একটি হোসিয়ারি কারখানায় ভয়াবহ আগুন। বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে কোলাঘাট থানার পুলিশ ও দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শটসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে স্থানীয় কয়েকজনের বক্তব্য, ভোরের দিকে সেখানে বাজি ফাটানো হচ্ছিল। যা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

হোসিয়ারি মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা উপদেষ্টা নারায়ণচন্দ্র নায়ক বলেন, অল্প সময়ের মধ্যে পুরো কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং সম্পূর্ণ কারখানাটি আগুনে পুড়ে যায়। এতে কয়েক লক্ষ টাকার হোসিয়ারি সরঞ্জাম এবং যন্ত্র নষ্ট হয়েছে। ভাইফোঁটার কারণে কারখানায় ছুটি থাকায় ভেতরে কোনও শ্রমিক ছিলেন না।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 23, 2025 01:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).