CM Mamata Banerjee: নববর্ষের আগে কালীঘাটে স্কাইওয়াকের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, মমতার মুখে সম্প্রীতির বার্তা

শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে কালীঘাট মন্দির রোডে ওঠার জন্য স্কাইওয়াকে থাকছে তিনজোড়া চলমান সিঁড়ি।

CM Mamata Banerjee: নববর্ষের আগে কালীঘাটে স্কাইওয়াকের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, মমতার মুখে সম্প্রীতির বার্তা
Mamata Banerjee On SSC Verdict (Photo Credit: Facebook)

Kalighat Skywalk: কালীঘাটে নবনির্মিত স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)। আগামিকাল, মঙ্গলবার বাঙালির নববর্ষ। তার আগে শহরবাসীকে উহার দিলেন মমতা। আজ,সোমবার সন্ধ্যায় কালীঘাটে সাড়ে ৪০০ ফুট দৈর্ঘের স্কাইওয়াকের উদ্বোধনে মুখ্যমন্ত্রী সম্প্রীতির বার্তা দিয়ে মমতা বললেন, " আমরা একবার বাঁচি আর মরি। তবু কেন দাঙ্গা হয়? প্রতিটি জাতি, ধর্মের অধিকার আছে প্রতিবাদ করার, কিন্তু তা বলে কখনই আইনকে নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়। কিছু মানুষ আপনাদের ভুল বোঝাচ্ছে, তাদের দিকে নজর দেবেন না।"

শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে কালীঘাট মন্দির রোডে ওঠার জন্য স্কাইওয়াকে থাকছে তিনজোড়া চলমান সিঁড়ি। এটি তৈরির জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার।

স্কাইওয়াকের উদ্বোধন

সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 14, 2025 08:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).