Hemant Soren Visits Kalighat Temple: মমতার ডাকে রাজ্যে হেমন্ত, স্ত্রী কল্পনাকে নিয়ে গেলেন কালীঘাটে পুজো দিতে

গতকালের বাণিজ্যিক বৈঠকের পর আজ বৃহস্পতিবার স্ত্রী কল্পনা নিয়ে হেমন্ত গেলেন কালীঘাটের মন্দিরে পুজো দিতে।

Hemant Soren Visits Kalighat Temple: মমতার ডাকে রাজ্যে হেমন্ত, স্ত্রী কল্পনাকে নিয়ে গেলেন কালীঘাটে পুজো দিতে
Hemant Soren with his wife Kalpana Soren offer payers at Kalighat Kali Temple (Photo Credits: ANI)

মুখ্যমন্ত্রী মমতার (Mamata Banerjee) ডাকে রাজ্যে হেমন্ত। বুধবার বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের (বিজিবিএস) উদ্বোধনী মঞ্চে সস্ত্রীক হাজির হয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। জাতীয় স্তরে 'ইন্ডিয়া' জোটের মধ্যে টালমাটাল পরিস্থিতির মাঝে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের (BGBS 2025) মঞ্চে মমতা-হেমন্তের সমীকরণ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এ দিনের মঞ্চে রিলায়্যান্স-কর্তা মুকেশ অম্বানী-সহ শিল্প-কর্তাদের অনেকেই উপস্থিত ছিলেন। গতকালের বাণিজ্যিক বৈঠকের পর আজ বৃহস্পতিবার স্ত্রী কল্পনা (Kalpana Soren) নিয়ে হেমন্ত গেলেন কালীঘাটের মন্দিরে (Kalighat Kali Temple) পুজো দিতে। নির্বিঘ্নে পুজো দিয়ে কালীমাকে আলিঙ্গন করে প্রার্থনা করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।

স্ত্রী কল্পনাকে নিয়ে কালীঘাটে হেমন্তঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 06, 2025 02:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).