Chief Justice Of Calcutta High Court:কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর গ্রহণ করলেন বিচারপতি টিএস শিবজ্ঞানম
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর গ্রহণ করলেন বিচারপতি টিএস শিবজ্ঞানম। এদিন তিনি তার বিদায়ী বক্তৃতায় বলেন, " অনেক স্মৃতি ভিড় করে আসছে আজ। ২০২১ সালের দুর্গাপূজার পর আমাকে এই হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়। কলকাতা হাইকোর্টের নিয়ম অনুসরণ করতে আমার বেশি সমস্যা হয়নি কারন আমি নিজেও একটি চাটার্ড হাইকোর্ট(মাদ্রাজ) থেকে এসেছিলাম।
সব বিচারপতিই জানেন তাকে একদিন অবসর গ্রহণ করতে হবে।অনেকটা টিকিট কেটে ট্রেন জার্নির মত। গন্তব্য এসে গেলে নেমে যেতে হবে।তবে
জুনিয়র, সিনিয়র আইনজীবী থেকে শুরু করে বিচারপতিদের যে সহযোগিতা তিনি পেয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
#CalcuttaHighCourt Chief Justice TV Sivagnanam retires today. A full court reference on the occasion of his farewell was held at the HC today. pic.twitter.com/oazMwal78k
— Sreyashi Dey (@SreyashiDey) September 15, 2025
কলকাতা হাইকোর্টের এডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী বলেন, "যখন টিএস শিবাজ্ঞানম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিচ্ছিলেন সেই সময় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "একজন প্রসিদ্ধ ব্যাক্তিকে পাঠানো হচ্ছে।বিচারপতি শিবজ্ঞানমের কার্যকালে তারই প্রতিফলন ঘটেছে। "এবং বিচারপতি শিবজ্ঞানম একজন স্থিতপ্রজ্ঞ ব্যাক্তি বলেও উল্লেখ করেন এডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 15, 2025 05:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

