Lok Sabha Elections 2024: প্রাক্তন বিচারপতিকে দেখে চোর স্লোগান, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা ঘিরে ধুন্ধুমার কাণ্ড
চাকরিহারাদের ক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন বিচারপতি। ধর্নামঞ্চ থেকে ভেসে এল চোর স্লোগান। পালটা ধর্নামঞ্চকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে।
চব্বিশের লোকসভা ভোটের (Lok Sabha Elections 2024) হাত ধরে বিচারকের আসন থেকে রাজনীতির ময়দানে প্রবেশ করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। বিজেপির টিকিটে তমলুক আসন থেকে প্রার্থী হয়েছেন তিনি। আজ শনিবার জেলাশাসকের অফিসে গিয়ে নিজের মনোনয়ন জমা দিলেন অভিজিৎ। তবে বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা ঘিরে বাধল ধুন্ধুমার কাণ্ড। চাকরিহারাদের ক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন বিচারপতি। ধর্নামঞ্চ থেকে ভেসে এল চোর স্লোগান। পালটা ধর্নামঞ্চকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। দুই পক্ষের মধ্যে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়। ক্রমেই এলাকা অশান্ত হয়ে ওঠে, বিশৃঙ্খলার চেহারা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পৌঁছয় পুলিশ।
ধুন্ধুমার কাণ্ড...
West Bengal: Chaos erupted during the nomination rally of BJP candidate Justice Abhijit Ganguly in Medinipur. Shubhendu Adhikari was also present at the nomination rally. pic.twitter.com/rQlro7MscW
— IANS (@ians_india) May 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 04, 2024 05:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

