KK-র মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলার অনুমতি দিল আদালত

গত ৩১ মে কলকাতায় এক অনুষ্ঠানে পারফম করার কিছুক্ষণ পর মারা যান বিখ্যাত সঙ্গীতশিল্পী কেকে।

KK-র মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলার অনুমতি দিল আদালত
KK (Photo Credit: File Photo)

গত ৩১ মে, মঙ্গলবার কলকাতায় নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে পারফম করার কিছুক্ষণ পর মারা যান বিখ্যাত সঙ্গীতশিল্পী কেকে (KK)। ৫৪ বছরের কেকে-র মৃত্যু নিয়ে অনেক তত্ত্ব উঠে আসছে। এবার কেকে-র মৃত্যুকে সিবিআই তদন্তের দাবি করে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী রবীশঙ্কর চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে কেকে-র মৃত্যুতে সিবিআই তদন্ত সংক্রান্ত জনস্বার্থ মামলাটি এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিল। হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সেই অনুমতি দিয়েছেন। আরও পড়ুন: সলমনকে হুমকি চিঠি, তারকার বাড়িতে পৌঁছল সিবিআই 

দেখুন টুইট

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 06, 2022 01:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).