Salman Khan: সলমনকে হুমকি চিঠি, তারকার বাড়িতে পৌঁছল সিবিআই
পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালা (Sidhu Moosewala) খুনের পর হুমকি দেওয়া হল সলমন খানকে। সলমন খানের পা শাপাশি তাঁর বাবা সেলিম খানকেও দেওয়া হয়েছে হুমকি। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। সলমন খানকে হুমকি দেওয়ার পর মহারাষ্ট্র সরকার কড়া নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলে সলমন খানের ব্যান্দ্রার বাড়ি। কোনওভাবে যাতে সলমনের নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে বিষয়ে করা হচ্ছে পদক্ষেপ। এবার সলমনকে (Salman Khan) হুমকি চিঠির প্রেক্ষিতে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করছে সিবিআই। মহারাষ্ট্র সরকারের পাশাপাশি সিবিআইও (CBI) ঘটনার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে সোমবার সিবিআইয়ের একটি দল সলমন খানের ব্যান্দ্রার বাড়িতে পৌঁছয়।
View this post on Instagram
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 06, 2022 01:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

