Sukanta Majumdar: মুখ্যমন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত প্রতিবাদ চলবে, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
আরজি কর কাণ্ডের প্রতিবাদ জারি থাকবে বাংলাজুড়ে। বুধবার এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
আরজি কর কাণ্ডের প্রতিবাদ জারি থাকবে বাংলাজুড়ে। বুধবার এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। তবে পুজোর সময় এই প্রতিবাদ বন্ধ থাকবে। কিন্তু পুজো মিটতেই নবান্ন অভিযানের মতো কর্মসূচি থাকছে বলে জানিয়ে দিয়েছেন তিনি। সুকান্ত বলেন, "পুজোর আগে অবধি এই প্রতিবাদ চলবে। তবে পুজোর সময় শহরবাসীর যাতে কোনও অসুবিধা না হয়, সেইজন্য এই প্রতিবাদ কয়েকদিনের জন্য বন্ধ থাকবে। তবে পুজো শেষ হলেই আবার আমাদের কর্মসূচি শুরু হবে। যার মধ্যে অন্যতম নবান্ন অভিযান। তবে পুজোর আগে কর্মসূচি তুলে নিচ্ছি মানে মুখ্যমন্ত্রী যেন এটা না ভাবেন আমরা চুপ হয়ে যাচ্ছি। ওনার পদত্যাগ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি জারি থাকবে"।
#WATCH | Kolkata, West Bengal: On the RG Kar Medical College and Hospital rape and murder case, Union Minister Sukanta Majumdar says, "...Our movement is going on and will continue... BJP will remain on the road until we force the Chief Minister to resign..." pic.twitter.com/PXqXkv56Od
— ANI (@ANI) September 25, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 25, 2024 10:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

