Lok Sabha Election 2024: বসিরহাট লোকসভা কেন্দ্রের ধামাখালির ডিসপারসাল সেন্টার থেকে ভোটকেন্দ্রে যাওয়ার পথে ভোট কর্মীরা(দেখুন ড্রোন ভিস্যুয়াল)
এই ভোটকে সামনে রেখে বসিরহাটে বিশেষ নজর রেখেছে কমিশনও। বসিরহাটে মোট বুথ ১৮৮২ যার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ১০৯৬।এছাড়া ১১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে এই লোকসভা কেন্দ্রে।
রাজ্য রাজনীতির নতুন ভর কেন্দ্র এবার বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি।সেই সন্দেশখালি যাকে সামনে রেখে গত ৫ জানুয়ারি থেকে দফায় দফায় নিত্য নতুন খবরের দেখা মিলেছে। প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের হাজতবাস থেকে প্রতিবাদী রেখা পাত্রের বিজেপি প্রার্থী হওয়া, এলাকায় বোমা উদ্ধার থেকে অস্ত্রের ভাণ্ডারের সন্ধান, সব মিলিয়ে মোড়ে মোড়ে চমকে দেওয়ার মতো ঘটনা ঘটেছে গত কয়েক মাসে। এই আবহে ভোট এবং এই ভোটকে সামনে রেখে বসিরহাটে বিশেষ নজর রেখেছে কমিশনও। বসিরহাটে মোট বুথ ১৮৮২ যার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ১০৯৬।এছাড়া ১১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে এই লোকসভা কেন্দ্রে। গতকাল নদীপথে ধামাখালির ডিসপারসাল সেন্টার থেকে ভোটকেন্দ্রে পৌছেছে ভোটকর্মীরাও। ড্রোণ ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে। রইল সেই ছবি-
#West_Bengal : Bird's-eye view of the polling personnel moving from Dispersal Center to the polling station in Dhamakhali under #Sandeshkhali A.C of North 24 Parganas district.@SpokespersonECI | @ECISVEEP pic.twitter.com/I4QCM4jRY7
— All India Radio News (@airnewsalerts) May 30, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 31, 2024 10:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

