Birbhum Violence: রামপুরহাটকাণ্ডে রাজনৈতিক স্বার্থে সিবিআইকে ব্যবহার করছে বিজেপি? প্রশ্ন কুণালের

Birbhum Violence: রামপুরহাটকাণ্ডে রাজনৈতিক স্বার্থে সিবিআইকে ব্যবহার করছে বিজেপি? প্রশ্ন কুণালের
Kunal Ghosh (Photo Credit: ANI/Twitter)

রামপুরহাটকাণ্ডে (Rampurhat) সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। শুক্রবার কলকাতা হাইকোর্টের তরফে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, রাজ্য সরকার সিবিআইয়ের সঙ্গে তদন্তে সব ধরনের সহযোগিতা করবে। কিন্তু বিজেপিকে এ রাজ্যের মানুষ বিধানসভা নির্বাচনে বিদায় জানিয়য়েছেন। আর সেই কারণেই কি বিজেপি রামপুরহাটকাণ্ডেকে নিয়ে কোনও বড় ধরনের ষড়যন্ত্র তৈরি করতে চাইছে বলে প্রশ্ন তোলেন কুণাল। পাশাপাশি ইডি এবং সিবিআইকে বিজেপি (BJP) সব সময় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই ব্যবহার করে বলেও কটাক্ষ করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 25, 2022 02:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).