Facebook: গত মাসে ভারতে ফেসবুক, ইনস্টা থেকে ১ কোটি ৯০ লক্ষ অযোগ্য কনটেন্ট সরালো মেটা
দিন দিন যেন আবর্জনা হয়ে উঠছে ফেসবুক, ইনস্টাগ্রামের মত সোশ্যাল মিডিয়া প্ল্য়াটফর্ম। এমন অভিযোগ এখন অনেক নেটিজেনই করছেন।
দিন দিন যেন আবর্জনা হয়ে উঠছে ফেসবুক, ইনস্টাগ্রামের মত সোশ্যাল মিডিয়া প্ল্য়াটফর্ম। এমন অভিযোগ এখন অনেক নেটিজেনই করছেন। সেটাই প্রমাণ হল মার্ক জুকেরবার্গের মেটা (Meta)-র দেওয়া পরিসংখ্যানে। অগাস্টে ভারতে ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে মোট ১ কোটি ৯০ লক্ষ বা ১৯ মিলিয়ন অযোগ্য, আপত্তিকর, খারাপ কনটেন্ট পিস (bad pieces of content) সরিয়ে বা ডিলিট করল মেটা।
মেটা জানাল, নতুন আনা ১৩টি পলিসি বা নিয়মের জন্য ভারতে অগাস্টে ফেসবুক থেকে ১ কোটি ৪০ লক্ষ সংখ্যক কনটেন্ট সরিয়ে দেওয়া হয়েছে। আর ফোটো শেয়ারিং সোশ্যাল মিডিয়া প্ল্য়াটরফর্ম ইনস্টাগ্রামে চালু হওয়া নতুন ১২টি পলিসি বা নিয়মের জন্য অগাস্ট মাসে সরানো হয়েছে ৫০ লক্ষ কনটেন্ট পিস। ১-৩১ তারিখের মধ্যে অগাস্টে ভারতে ফেসবুকে ২৫ হাজার ৪৯টি রিপোর্ট জমা পড়েছে। তার মধ্যে ২ হাজার ৭০১টি কেসে সমস্যা পুরোপুরি সমাধান করা হয়েছে বলে মেটা জানিয়েছে।
দেখুন এক্স
#Meta purged over 19 mn bad pieces of content on FB, Insta in India in August
Read: https://t.co/coSdIqXSa8 pic.twitter.com/Hw4SL8rnU8
— IANS (@ians_india) October 3, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 03, 2023 08:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

