Women’s Asian Hockey Champions Trophy: মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারাল ভারত

গতকাল ভারত তাদের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়াকে ৪-০ গোলে হারিয়েছে। দুই দিনে দুটি জয় নিয়ে চিনকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দুই দলেরই ছয় পয়েন্ট, তবে ২০ গোল করে শীর্ষে রয়েছে চিন

Women’s Asian Hockey Champions Trophy: মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারাল ভারত
India Beat South Korea (Photo Credit: X@DilipTirkey)

মহিলা এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিহারের রাজগীর হকি স্টেডিয়ামে তিনবারের বিজয়ী দক্ষিণ কোরিয়াকে৩-২ গোলে পরাজিত করেছে ভারত।  আজ ম্যাচের ৩মিনিটে প্রথম গোলটি করেন সঙ্গীতা কুমারী। কোরিয়ান দলের পক্ষে ইউরি লি এবং অধিনায়ক ইউনবি চিওন ৩৪ ও ৩৮ মিনিটে একটি করে গোল করেন। দীপিকা সেহরাওয়াত ২০মিনিটে একটি গোল করলেও খেলার ৫৭ মিনিটে একটি পেনাল্টি স্ট্রোককে গোলে রূপান্তরিত করে ম্যাচে তার দ্বিতীয় এবং নির্ণায়ক গোলটি অর্জন করেন। চূড়ান্ত বাঁশি বাজানোর মাত্র তিন মিনিট আগে এই গোলই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়।

গতকাল ভারত তাদের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়াকে ৪-০ গোলে হারিয়েছে। দুই দিনে দুটি জয় নিয়ে চিনকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দুই দলেরই ছয় পয়েন্ট, তবে ২০ গোল করে শীর্ষে রয়েছে চিন।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 13, 2024 11:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).