Wimbledon 2025 Update: উইম্বলডনের কোয়ার্টারে গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ ও আরিয়ানা সাবালেঙ্কা, ভারতের ভা্মব্রি আজ তৃতীয় রাউন্ডে
উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় আজ ) মার্কিন যুক্তরাষ্ট্রের রবার্ট গ্যালোওয়ের সঙ্গে জুটি বেঁধে পুরুষদের ডাবলস বিভাগে তৃতীয় রাউন্ডে খেলতে নামবেন। গতকাল মিক্সড ডাবল বিভাগে ইউকি ভাম্ব্রি ও চীনের জিয়াং শিনয়ু (China’s Jiang Xinyu) প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই সালভাদরীয়-চীনা জুটি মার্সেলো আরেভালো ও শুয়াই ঝাং (Zhang and Arevalo) এর কাছে ৭-৬, ৬-৩ সেটে হেরে গেছেন।
Yuki Bhambri loses the #Wimbledon2025 mixed doubles second round match to second seeded pair of Zhang and Arevalo.#Tennis 🎾 pic.twitter.com/v0Z8gFEPu0
— The Bridge (@the_bridge_in) July 7, 2025
উইম্বলডনে ভাম্ব্রিই একমাত্র ভারতীয় খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতায় অবশিষ্ট আছেন।ইতিমধ্যে, গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ ও আরিয়ানা সাবালেঙ্কা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন।পুরুষদের সিঙ্গেলস বিভাগে, আলকারাজ আন্দ্রে রুবলেভকে হারিয়ে, ব্রিটেনের ক্যামেরন নরির মুখোমুখি হবেন।জর্ডান থম্পসন অবসর নেওয়ায় টেলর ফ্রিৎজ কোয়ার্টার ফাইনালে পৌঁছন। অন্যদিকে, কারেন কাচানভও, পোল্যান্ডের কামিল মাশ্চারাককে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছন।
মহিলাদের সিঙ্গেলস বিভাগে বিশ্বের এক নম্বর আরিয়ানা সাবালেঙ্কা, বেলজিয়ামের এলিসে মের্তেন্সকে পরাজিত করেন। তিনি পরের ম্যাচে লরা সিগমুন্ডের মুখোমুখি হবেন।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 07, 2025 11:09 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

