Wimbledon 2025: লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে আজ থেকে শুরু হতে চলেছে টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা উইম্বলডন ২০২৫
লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে আজ থেকে শুরু হতে চলেছে টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা উইম্বলডন ২০২৫ (Wimbledon 2025)। চলবে ১৩ জুলাই পর্যন্ত। সদ্য ফরাসি ওপেন জয়ী ও দু’বারের উইম্বলডন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ, খেতাব ধরে রাখার লক্ষ্যে নামছেন। একই লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন বিশ্বের ১ নম্বরে থাকা জ্যানিক সিনার এবং রেকর্ড ২৪ টি গ্র্যান্ড স্লাম জয়ী নোভাক জকোভিচ।
পুরুষদের ডাবলস বিভাগে, ভারতের চারজন এই প্রতিযোগিতায় নামবেন। বর্ষীয়ান রোহন বোপান্না, বেলজিয়ায়মের স্যান্ডার গিলের সঙ্গে জুটি বেঁধেছেন। ইউকি ভামব্রি, মার্কিন যুক্তরাষ্ট্রের রবার্ট গ্যালোওয়ের সঙ্গে, রিথ্বিক বল্লিপাল্লি, রোমানিয়ার নিকোলাস ব্যারিয়েন্টোসের সঙ্গে ও এন শ্রীরাম বালাজি, মেক্সিকোর মিগুয়েল রেয়েস ভারেলার সঙ্গে জুটি বেঁধে নামবেন।
Wimbledon 2025 kicks off today! 🎾😍
Defending champion #CarlosAlcaraz hunts for a third, while No. 1 seed #ArynaSabalenka battles for her maiden Wimbledon crown! 🔥#Wimbledon2025 👉 Round 1 | MON, 30th JUN, 3 PM on pic.twitter.com/RuxQZOakCT
— Star Sports (@StarSportsIndia) June 30, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 30, 2025 01:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

