CWG 2022: কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন হিমা দাস, ভুয়ো খবর শেয়ার করলেন বীরেন্দ্র সেওয়াগ!
- Read in
- বাংলা
বার্মিংহাম কমনওয়েলথ গেমসের (CWG 2022) দ্বিতীয় দিনেই শুরু হয়েছে ভারতের পদক প্রাপ্তি। শনিবার পুরষদের ভারত্তোলনের (Weightlifting) ৫৫ কেজি বিভাগে রুপো জিতেছেন ভারতের সঙ্কেত মহাদেব সাগর (Sanket Mahadev Sargar)। চোট না পেলে সোনার পদকও জিততে পারতেন প্রতিশ্রুতিমান এই ভারত্তোলক। এদিকে, একটি ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়াতে। তাতে দাবি করা হচ্ছে ৪০০ মিটার দৌড়ে সোনার পদক জিতেছে হিমা দাস (Hima Das)। যদিও হিমা এখনও তাঁর ইভেন্টেই নামেননি। ৬ অগাস্ট ট্রাকে নামবেন তিনি। ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগও (Virender Sehwag) এই ভুয়ো খবরে প্রভাবিত হয়েছেন। হিমা দাসকে শুভেচ্ছা জানিয়ে তিনি খবরটি টুইটারে শেয়ার করে ফেলেন। যদিও পরে জানতে পেরে টুইট ডিলিট করেন।
সেওয়াগের ডিলিট করা টুইট:
@virendersehwag Fakar hai 🤡🤡🤡 pic.twitter.com/W47NVWeBFO
— Patarkar Popatlal (@Toofaanexpress) July 30, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 30, 2022 05:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

