Virat Kohli Spotted Talking With Umpire: নো বলে আউট! খেলার শেষেও আম্পায়ারের সঙ্গে কথা বিরাটের (দেখুন ভাইরাল ভিডিও)

ভিডিওতে দেখা যায় আরসিবি তারকা আম্পায়ারকে তার ব্যাটিং পজিশন দেখিয়েছেন এবং কীভাবে তিনি বলটির মুখোমুখি হয়েছেন সবই তাদের আলোচনায় উঠে এসেছে। মাঠের ধারে আম্পায়ারের সঙ্গে কোহলির কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Virat Kohli Spotted Talking With Umpire: নো বলে আউট! খেলার শেষেও আম্পায়ারের সঙ্গে কথা বিরাটের (দেখুন ভাইরাল ভিডিও)
Virat Kohli Spotted with Umpire Photo Credit: Twitter@wrognxvirat

গতকাল রবিবার (২১ এপ্রিল,২০২৪) আইপিএল ২০২৪-এর  কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ম্যাচের শেষে বিরাট কোহলিকে আম্পায়ারের সঙ্গে তার বিতর্কিত আউটের বিষয়ে কথা বলতে দেখা গেছে।

কেকেআর এবং আরসিবি-র রোমহর্ষক ম্যাচে  মাত্র এক রানে পরাজয় স্বীকার করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে বিরাটের আউট নিয়ে বিতর্ক শুরু হয় ম্যাচের মধ্যে।  আরসিবি শিবিরের দাবি বলটি নো বল ছিল। কারণ হর্ষিত রানার স্লো ফুলটস কোমরের উচ্চতার বেশি ছিল। এই নিয়েই বিতর্কের শুরু হয়। আউট হয়ে আম্পায়ারের উপর ক্ষোভ প্রকাশ করেন বিরাট কোহলি। ফাফ ডুপ্লেসিও তাতে যোগ দেন। আউট হয়ে মাঠের বাইরে যাওয়ার সময় স্পষ্টভাবে কোহলি তাঁর হতাশা প্রকাশ করেছিলেন এবংখেলা শেষের পরেও আম্পায়ারের সঙ্গেও তাঁকে কথা বলতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায় আরসিবি তারকা আম্পায়ারকে তার ব্যাটিং পজিশন দেখিয়েছেন এবং কীভাবে তিনি বলটির মুখোমুখি হয়েছেন সবই তাদের আলোচনায় উঠে এসেছে। মাঠের ধারে আম্পায়ারের সঙ্গে কোহলির কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন সেই ভিডিও-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 22, 2024 11:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).