Bharat Arun in LSG: কেকেআর ছেড়ে এবার লখনউ সুপার জায়ান্টসে বোলিং কোচের পদে ভরত অরুণ

অরুণ এলএসজি (LSG)-এর সাথে ২ বছরের চুক্তি করেছেন, যার আওতায় তাকে পুরো বছর দলের খেলোয়াড়দের সাথে কাজ করতে হবে। অরুণের কোচিং স্টাফে যোগ দেওয়ার অর্থ হল জাহির খান (Zaheer Khan) দল ছাড়তে পারেন

Bharat Arun in LSG: কেকেআর ছেড়ে এবার লখনউ সুপার জায়ান্টসে বোলিং কোচের পদে ভরত অরুণ
Bharat Arun (Photo Credit: KKR/ X)

Bharat Arun in LSG: লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) আইপিএল ২০২৬ (IPL 2026)-এর আগে তাদের বোলিং কোচ হিসেবে ভরত অরুণকে (Bharat Arun) দায়িত্ব দিয়েছে।রিপোর্ট বলছে, গতকাল প্রাক্তন ভারতীয় কোচ কেকেআর (KKR) ক্যাম্প ছেড়েছেন। মনে করা হচ্ছে এইবারের খারাপ মরসুম ভুলে তাদের সেটআপ পুনরায় সাজানোর পরিকল্পনা করছে পার্পল বাহিনী। যদিও কেকেআর, এলএসজি এবং অরুণ এখনও কেউ এই নিয়ে মন্তব্য করেনি। অরুণ এলএসজি (LSG)-এর সাথে ২ বছরের চুক্তি করেছেন, যার আওতায় তাকে পুরো বছর দলের খেলোয়াড়দের সাথে কাজ করতে হবে। অরুণের কোচিং স্টাফে যোগ দেওয়ার অর্থ হল জাহির খান (Zaheer Khan) দল ছাড়তে পারেন। তিনি গতবছর দলের মেন্টর ছিলেন। এর পাশাপাশি প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারেরও (Justin Langer) দল ছাড়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ভরত টিম ইন্ডিয়ার সঙ্গে ৭ বছর কাজ করেছেন। KKR Coach Chandrakant Pandit Resigned: পন্ডিত আর কলকাতার হেড স্যার নন, কাপ আনা কোচ চন্দ্রকান্ত পন্ডিতের বিদায় নিয়ে কী লিখল শাহরুখ খানের দল

লখনউ সুপার জায়ান্টসে বোলিং কোচের পদে ভরত অরুণ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 30, 2025 01:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).