Venkatesh Prasad Reacts On Virat Kohli Troll: সেঞ্চুরির জন্য বিরাট স্বার্থপর- সমালোচকদের যোগ্য জবাব ভেঙ্কটেশ প্রসাদের (দেখুন টুইট)
নিজের ৩৫ তম জন্মদিনে সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি (Virat Kohli)। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেমেছিলেন কিং কোহলি রবিবার। এদিনই ছিল বিরাটের জন্মদিন। আর বিশেষ দিনে খেললেন ম্যাচ জেতানো এক শতরানের ইনিংস। তবে বিরাটের ইনিংস দেখে সমালোচকরা অনেকেই বলেছেন দেশের জন্য নয় নিজের জন্য খেলেছেন বিরাট। ইডেনের মত একটি কঠিন পিচে ১২১ বলে ১০ চারের সাহায্যে অপরাজিত ১০১ রান করার পরও অনেক লোক তাকে স্বার্থপর বলে সমালোচনা করেছিল। সেই সব সমালোচকদের জবাব দিয়েছেন প্রাক্তন খেলোয়াড় ও নির্বাচক ভেঙ্কটেশ প্রসাদ। সমালোচকদের প্রতিক্রিয়া জানাতে একটি টুইট করেন তিনি। প্রসাদ 'এক্স'-এ একটি পোস্টে লেখেন, "হ্যাঁ কোহলি স্বার্থপর, বিলিয়ন মানুষের স্বপ্ন পূরণ করার জন্য যথেষ্ট স্বার্থপর, এত কিছু অর্জন করার পরেও শ্রেষ্ঠত্বের জন্য চেষ্টা করার জন্য যথেষ্ট স্বার্থপর..." তার এই টুইটটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দেখুন সেই টুইট-
Hearing funny arguments about Virat Kohli being Selfish and obsessed with personal milestone.
Yes Kohli is selfish, selfish enough to follow the dream of a billion people, selfish enough to strive for excellence even after achieving so much, selfish enough to set new benchmarks,… pic.twitter.com/l5RZRf7dNx
— Venkatesh Prasad (@venkateshprasad) November 6, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 06, 2023 04:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

