Umran Malik: আগুনের গোলা! ১৫৩.১ কিমি-প্রতি ঘণ্টায় বল করে আগুন ঝরালেন উমরন মালিক

আইপিএলে আগুন ঝরাচ্ছে সানরাইজার্স হায়দরাবেদর কাশ্মীরি পেসার উমরন মালিক। শনিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে উমরন একটা বল করলেন ১৫৩.১ কিলোমিটার, প্রতি ঘণ্টা গতিতে।

Umran Malik: আগুনের গোলা! ১৫৩.১ কিমি-প্রতি ঘণ্টায় বল করে আগুন ঝরালেন উমরন মালিক
Pink Ball (Photo Credit: Twitter)

আইপিএলে আগুন ঝরাচ্ছে সানরাইজার্স হায়দরাবেদর কাশ্মীরি পেসার উমরন মালিক (Umran Malik)। শনিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে উমরন একটা বল করলেন ১৫৩.১ কিলোমিটার, প্রতি ঘণ্টা গতিতে। আইপিএলের ইতিহাসে যা অন্যতম গতিময় ডেলিভারি। চলতি আইপিএলে উমরন গড়ে ১৪৫ কিলোমিটার গতিতে বল করছেন। তিনিই এবারের আইপিএলের সবচেয়ে দ্রুতগতির বোলার।

যদিও আজ এত দ্রুত গতির বল করলেও ৩ ওভারে ২৯ রান দিয়ে কোনও উইকেট পেলেন না। ধোনিদের বিরুদ্ধে সান রাইজার্সের ৬জন বল করলেন। সবাই উইকেট পেলেন একমাত্র উমরন ছাড়া। ধোনিরা প্রথমে ব্যাট করে তুলেছে ১৫৪ রান। চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন মইন আলি। ধোনি ৬ বল খেলে ৩ রানে আউট হন। আরও পড়ুন: শুবমনের খেলা দেখে মাথায় হাত কেকেআর সমর্থকদের, দেখুন বিপক্ষরা কীভাবে গিল-টিনে কাটা পড়ছে

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 09, 2022 06:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).