India vs South Africa 2021–22: বিরাটদের বিরুদ্ধে টেস্ট থেকে ছিটকে গেলেন তারকা প্রোটিয়া পেসার
আগামী ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়ানে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টেস্ট সিরিজ। সেই টেস্ট সিরিজে খেলতে নামার আগে বড় চাপে পড়ে গেল দক্ষিণ আফ্রিকা।
- Read in
- বাংলা
আগামী ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়ানে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টেস্ট সিরিজ (India vs South Africa Test Series 2021-22)। সেই টেস্ট সিরিজে খেলতে নামার আগে বড় চাপে পড়ে গেল দক্ষিণ আফ্রিকা। দলের তারকা পেসার আনরিখ নরকিয়া (Anrich Nortje) চোট পেয়ে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন। করোনা-ওমিক্রমণ ঠেকাতে বায়ো বাবলের কথা ভেবে তাঁর পরিবর্তে কাউকে নেওয়া হচ্ছে না। বর্তমানে ফর্মের বিচারে দক্ষিণ আফ্রিকার পেস বোলিং আক্রমণে নরকিয়া-ই দলের সেরা তাস।
বাউন্স-গতি দিয়ে বিপক্ষ ব্যাটসম্যাবনদের নাজেহাল করেন তিনি। ফলে তাঁর অনুপস্থিতি বিরাটদের সাহায্য করবে। নরকিয়ার অনুপস্থিতি দক্ষিণ আফ্রিকার পেস বোলিং য়ের দায়িত্ব থাকবে রাবাদা-লুঙ্গি জুটির ওপর। আরও পড়ুন:করোনা এবার ধরে ফেলল ডবল ভ্যাকসিন নেওয়া রাফায়েল নাদালকেও
দেখুন টুইট
#Proteas Squad update 🚨
Anrich Nortje has been ruled out of the 3-match #BetwayTestSeries due to a persistent injury 🚑
No replacement will be brought in#SAvIND #FreedomSeries #BePartOfIt pic.twitter.com/5R8gnwdcpF
— Cricket South Africa (@OfficialCSA) December 21, 2021
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 21, 2021 04:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

